উত্তরদিনাজপুর

"জাগরণ"-নতুন ভাবে জীবননের আশা প্রকল্পের অন্তর্গত আদিবাসিদের আর্থিক অনুদান

সেসব আসিবাসী পরিবার গুলি নিজেদের সংসার চালানোর জন্য বেয়াইনি ভাবে চোলাই বানিয়ে বিক্রি করতো। সেই সব পরিবারের লোকেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এই জন্য চালু করেছে "জাগরণ"-নতুন ভাবে জীবননের আশা প্রকল্প। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী সহ অন্যান্য অনগ্রসর শ্রেনীর উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলে আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, জেলা শাসক আয়েষা রানী এ, ইটাহারের বিধায়ক অমল আচার্য, জেলা পরিষদের সহকারি সভাপতি পূর্নেন্দু দে সহ জেলা অন্যান আধিকারিকেরা। এদিন জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, চোপড়া,ইটাহার সহ ৮ টি ব্লকের ৪৩৮ জন মহিলাকে মোট ৮৭,৬০,০০০ টাকা অনুদান দেওয়া হয়। যাতে আগামীতে তারা চোলাই না বানায়। এই অর্থ দিয়ে তারা স্বনির্ভর হবার পাশাপাশি জীবনের মূল স্রতে ফিরে আসবে।